সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার সাঘাটায় মাদক মামলায় ৬ আসামিকে আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটা থানার পৃথক মাদক মামলায় গ্রেফতার ৬ আসামিকে সোমবার পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাঘাটা থানার মামলা নং-১৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গ্রেফতার আসামি মো. মতলবুর রহমান বেপারী ওরফে মতলু (৫০)-কে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া নন-এফআইআর প্রসিকিউশন নং-৪৭/২৬-এর ৩৬(৫) ধারায় গ্রেফতার মো. রাজু সরকার (৩৫)-কেও আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে, নন-এফআইআর প্রসিকিউশন নং-৪৮/২৬-এর একই ধারায় গ্রেফতার সাদ্দাম হোসেন (৩২), মাহফুজ আহম্মেদ সংগ্রাম (২৫), সোহানুর রহমান (২৩) ও মিন কুল ইসলাম (২২)-কে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সাঘাটা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর