বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সাদুল্লাপুরে অনলাইন জুয়ায় নিঃস্ব অটোচালকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন।

শনিবার রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া (দশানি) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদ আলী (৫০) একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, জোবেদ আলী দীর্ঘদিন ধরে জুয়া ও অনলাইন ক্যাসিনোতে আসক্ত ছিলেন। আর্থিক সংকট ও মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তারা অনলাইন ক্যাসিনো ও অবৈধ জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর