সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২১১ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের আখিরা ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে ১২৩ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আখিরা ফতেপুর গ্রামের মোছা. স্মৃতি বেগম (২৫) এবং দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের মো. রেজা মিয়া ওরফে রানু (৪২)।
অভিযানকালে স্মৃতি বেগমের পরিহিত পাজামার পকেট থেকে একটি প্লাস্টিকের কৌটার ভেতরে রাখা ১০০ পিস ইয়াবা এবং রেজা মিয়ার প্যান্টের পকেট থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১২৩ পিস ইয়াবার ওজন ১২.০৩ গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার ৯০০ টাকা বলে জানানো হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জামাল হোসেন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর