গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর সবুজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা ৪০ মিনিটে পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সবুজপাড়া এলাকার বাবু মিয়ার বসতবাড়ি থেকে বাবু মিয়া (২৫) ও শাহজালাল (৩৮) নামে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় বাবু মিয়ার প্যান্টের পকেট থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নং-২৯, তারিখ ১৮ অক্টোবর ২০২৬।