সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় হামলা মারপিট : মামলার আসামীদের গ্রেফতারসহ বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

গাইবান্ধায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলার ঘটনায় মামলা হলেও আসামিরা এখনও ধরাছোঁয়া বাইরে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারসহ ন্যায়বিচারের দাবিতে বুধবার সদর উপজেলার কিশামত মালিবাড়ী (ধর্মপুর) গ্রামে নিজেদের বাড়ির সামনে রাস্তার ওপর এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার।

এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার অসংখ্য নারী-পুরুষ সংহতি প্রকাশ করে অংশ নেন। তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন, মামলার বাদী এরশাদ মিয়া, ভুক্তভোগী পরিবারের সাইফুল ইসলাম, নয়া মিয়া, নুরী বেগম, প্রতিবেশী চান্দু মিয়া প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের প্রতিপক্ষ আলম বাদশাগংরা গত ০৬-১০-২০২৬ তারিখে তাদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। এতে ২ নারীসহ ৬ জন আহত হন এবং স্বর্ণালংকারসহ টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ এখনো মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য পরিবারটিকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করা স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রকাশ্যে দিনের আলোতে হামলার ঘটনা ঘটলেও অপরাধীরা কীভাবে পার পেয়ে যাচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। আমরা অনতিবিলম্বে এই হামলার মূল হোতাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান, “দ্রুত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর