সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধা সাঘাটার পরিত্যক্ত ইটভাটায় গৃহবধুকে ধর্ষণের ঘটনায় দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার / ৪০ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক সন্তানের জননীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মো. আলমের ছেলে সৈকত (২৮) এবং কচুয়া ইউনিয়নের উল্লা সোনাতলা (হাজীপাড়া) গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তাকিম (২০)। ভুক্তভোগী তরুণী টেপা পদুমশহর গ্রামের সিদ্দিক ব্যাপারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওয়ানা হন ওই গৃহবধু। বোনারপাড়া এলাকায় পৌঁছালে সৈকতের সাথে তাঁর কথা হয়। পরে সৈকত ও মুস্তাকিম তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ভ্যানযোগে হেলেঞ্চা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিকে একটি পরিত্যক্ত ইটভাটায় দুই যুবক তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে সাঘাটা থানার ওসি মো. দুরুল হুদা জানান, “এ ঘটনায় সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-৬, তারিখ: ১১/১০/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর