সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর বিরোধে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৬৫ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের ধাক্কায় জহুরুল প্রধান (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল প্রধান ওই এলাকার মৃত মমতাজ প্রধানের ছেলে।
নিহতের পরিবার জানান, জহুরুল প্রধানের সাথে প্রতিবেশী জিহাদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সকালে জিহাদ বাড়ির পাশে মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে জহুরুলের জায়গার ওপর সীমানা প্রাচীর নির্মাণের সময় তিনি গিয়ে বাঁধা দেন। এতে জিহাদ ক্ষুব্ধ হয়ে জহুরুলকে হাত দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে জিহাদ তার বুকে জোরে ধাক্কা দিলে সেই আঘাত সহ্য করতে না পেরে জহুরুল গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, এর আগেও একবার জিহাদ আমাদের বাড়ির জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে আমরা বাঁধা দেই। তখন সে শালিস ডাকে। আমিন এসে জায়গা মেপে দেখে জিহাদ কোনো জায়গা পায় না। চূড়ান্ত শালিসে সে আমাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে। ঘটনার সময় সে আমার স্বামীকে অনবরত আঘাত করেছে, শেষে বুকে জোরে আঘাত করে মেরে ফেলেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই, জিহাদের ফাঁসি চাই।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় লাশ ময়নাতদন্তসহ মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর