সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সুন্দরগঞ্জে চেকপোস্টে মিলল ৮৩২ পিস ইয়াবা, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব হাতিয়া গ্রামের মো. মমতাজ আলীর ছেলে সুজা মিয়া (৩২) এবং কুড়িগ্রামের রৌমারী থানার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে নুরুজ্জামান মিয়া (৪২)।

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৩ অক্টোবর ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটে গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি অভিযানিক দল সুন্দরগঞ্জ থানার বালারছিড়া মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের হেফাজত থেকে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮ হাজার ৯০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরিবহনের অভিযোগে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের ঘটনায় এসআরবি-১৩-এর পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেলসহ অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর