সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় বাড়িতে মজুদ রাখা ৪৭ বস্তা সার জব্দ

স্টাফ রিপোর্টার / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে মজুদ রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. কাইয়ুম চৌধুরী। সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। সুজন মিয়া ওই গ্রামের শামছুল হকের ছেলে। ৪৭ বস্তা সারের মধ্যে রয়েছে ৭ বস্তা ইউরিয়া, ২০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি

ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সকালে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৪৭ বস্তা সার পেয়ে জব্দ করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. কাইয়ুম চৌধুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। দূরবর্তী এলাকায় হওয়ায় জব্দ করা সারগুলো উদ্ধার করে একজন অনুমোদিত ডিলারের ঘরে রাখা হয়েছে। সময় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, নিয়মবহির্ভূতভাবে সার মজুতের কোনো সুযোগ নেই। অভিযানে অবৈধভাবে মজুত করা ৪৭ বস্তা সার পাওয়া গেছে। সারগুলো জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর