সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ মো. আঃ হালিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলার ধনিয়াল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মো. আঃ হালিম উপজেলার ধনিয়াল এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে পাঁচ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত ও চলমান রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর