সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জে ০৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আরিফুল ইসলাম (৪৪) এবং বিরুলিয়া এলাকার লোকমান হাকিমের ছেলে আমজাদ হোসেন (৪৫)।
থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম ও আহসান হাবিব সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় ব্যাপারী পাড়া মার্কেটে আজিবর রহমান সবুরের পানের দোকানের সামনে পুলিশ ফোর্স অবস্থান নেয়। তখন আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের সাথে থাকা বাগ তল্লাশি করে আরিফুল ইসলামের কাছে দুই পোটলায় চার কেজি এবং আমজাদ হোসেনের কাছে এক পোটলায় দুই কেজি করে মোট ছয় কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য এক লাখ আশি হাজার টাকা। এ সময় তাদের কাছে মাদক বিক্রির দুই হাজার নয়শত টাকা পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর