সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল-গুলি

স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শনিবার রাত পৌনে তিনটার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের শিবপুর সড়কের একটি কালভার্টের নিচ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসআরবি-১৩-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ২টা ৪৫ মিনিটে গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শিবপুর সড়কের কালভার্টের নিচে সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতর একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিল্ব কুমার গোস্বামী বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর