সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

ছেলের কণ্ঠ শুনিয়ে বাবার পকেট কাটল চক্র, আটক ২ অপরাধী

স্টাফ রিপোর্টার / ৮০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সন্তানের কণ্ঠস্বর হুবহু নকল করে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ১০০ টাকা এবং একটি পাসপোর্ট জব্দ করা হয়।

শনিবার দুপুরে এসআরবি’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন দরোবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
গ্রেপ্তার আসামিরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আইদুল হোসেনের ছেলে সোহেল মন্ডল (২৭) ও একই এলাকার হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে প্রতারকরা জানায়, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। এসময় এআই প্রযুক্তির মাধ্যমে আমিনুল ইসলামের ছেলের কণ্ঠ নকল করে তার সঙ্গে কথা বলানো হয় এবং ছেলেকে ছাড়িয়ে আনতে টাকা দাবি করে প্রতারক চক্র। ছেলেকে বাঁচাতে বাবা আমিনুল ইসলাম প্রতারকদের দেওয়া নির্দেশনা অনুযায়ী দুই দফায় নগদের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা পাঠান। টাকা দেওয়ার পর ছেলের সঙ্গে সরাসরি কথা বলে তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে বুঝতে পারেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় একটি প্রতারণার মামলা করেন।

পরে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমলে নিয়ে এসআরবি-১৩-এর একটি দল প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। মামলার দিন (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে এসআরবি-১৩-এর সিপিসি-৩ এর একটি যৌথ দল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া গ্রেপ্তার দু’জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর