সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছেন গাইবান্ধার দলিল লেখকরা। সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে মুহুর্মুহু স্লোগানে ক্ষুব্ধতা প্রকাশ করেন তারা।
‎

দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবিতে শনিবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে কন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ইমান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক। সদর উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডলের পরিচালনায় অন্যান্য দলিল লেখকদের মধ্যে সিরাজুল ইসলাম মিথেন, আব্দুল করিম সরকার, আব্দুল কাফি, রাজু আহমেদ, রেজাউল করিম, মাসুদ সরকার, আমিনুল ইসলাম, মনছুর আলী প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে কাচারি বাজারে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে এসে আবারও সংক্ষিপ্ত সমাবেশ করে। এখানে বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর