গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ বেবী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মনু মিয়ার টিনশেড বাড়িতে তল্লাশি চালিয়ে বেবী বেগমের পরিহিত পায়জামার কোমরের কোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেবী বেগম ও তার স্বামী মোঃ মনু মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মনু মিয়া পলাতক রয়েছেন।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।