শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
পলাশবাড়ীতে স্ত্রীকে হত্যার অভিযোগ, পালানোর সময় স্বামী আটক গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই যুবক আটক গাইবান্ধায় দুই সার ডিলারকে অর্থদণ্ড গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলার পলাশপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়,  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সুমন মিয়া (৩৩) ও মো. আরিফুল (৩২) নামে দুইজনকে আটক করা হয়।

আটক সুমন মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো কমলা রঙের ৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। অপর আটক আরিফুলের পরিহিত গ্যাভার্ডিন প্যান্টের সামনের বাম পকেট থেকে একই ধরনের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, তারা মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর