শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধায় দুই সার ডিলারকে অর্থদণ্ড গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় দুই সার ডিলারকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার / ১৫ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন

সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে মেসার্স আতাউর রহমান ট্রেডার্স ও মেসার্স সাইদার রহমান ট্রেডার্স নামের দুই বিসিআইসি সার ডিলারকে ৪২ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। এ দিন সন্ধ্যায় উপজেলার খোলাহাটি ও মালিবাড়ী ইউনিয়নের দুই ডিলারকে এই অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চলমান আমন মৌসুমে কৃষি অফিসের নিয়মিত মনিটরিংয়ে সুনির্দিষ্ট অভিযোগের সূত্রধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং বিক্রয় রশিদের সঙ্গে বিক্রিত সারের পরিমাণে অসংগতির দায়ে সার ব্যবস্থাপনা আইনে খোলাহাটি ইউনিয়নের মেসার্স আতাউর রহমান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজারের মেসার্স সাইদুর রহমান ট্রেডার্সকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, নিয়মিত মনিটরিংয়ে অভিযোগের সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর