সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা হামলার শিকার হয়েছেন। এসময় করতোয়া নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানসহ অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর ও চকরহিমাপুর,চাঁদপুর খলসী বোয়ালিয়া,সমসপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় বালু উত্তোলনের দায়ে ৪টি মেশিন ধ্বংস করা হয়। অভিযানকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন ধ্বংসের সময় বাঁধের উপর থেকে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করে বালুদস্যুরা। তখন ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালুদস্যুদের হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে এসিল্যান্ড তামশিদ ইরাম খানসহ পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর