বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার / ২০২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চুরি যাওয়া ১৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা থেকে সকাল ৯টার মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে অবস্থিত ‘মুক্তা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স’ দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের উপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায়।

চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ারফোনসহ অন্যান্য সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৫৫ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর দোকানের মালিক সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে তদন্ত ও অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার, ‘এ’ সার্কেল, গাইবান্ধার সহযোগিতায় সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল শনিবার ৫ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানাধীন হকার্স মার্কেটে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চুরি যাওয়া ৯টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

এ সময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার শ্রী গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার মোঃ সুজন মাহামুদ (৪০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ জুলিয়াস রহমান মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর