বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

স্টাফ রিপোর্টার / ১১৮ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাছ ধরতে গিয়ে বিলের পানিতে তলিয়ে যাওয়া ছেলেকে বাঁচাতে মইনুল ইসলাম (৪৫) নামে এক ভাগ্যহত বাবার মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের সহায়তায় অলৌকিকভাবে বেঁচে গেছে তার সন্তান মাহিদ (১০)।

শনিবার উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ানির বিলে এ ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম একই উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেকুল ইসলাম

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে ছেলে মাহিদকে নিয়ে নৌকায় করে স্থানীয় তেলিয়ান বিলে মাছ ধরতে যান ময়নুল। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর অসাবধানতাবশত ছেলে মাহিদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। ছেলেকে উদ্ধারে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন বাবা ময়নুল। পরে তিনি পানিতে নিখোঁজ হন।

বিষয়টি দেখে স্থানীয়রা এগিয়ে এসে বাবা-ছেলেকে উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। একপর্যায়ে স্থানীয়রা মাহিদকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও বাবা ময়নুলের সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিলের একটি খাদ থেকে ময়নুলের মরদেহ উদ্ধার করা হয়।

সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয়রা এরই মধ্যে ছেলেটিকে জীবিত উদ্ধার করেছিলেন। পরে নিখোঁজ ময়নুলকে উদ্ধারে অভিযান চালানো হয়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় বিলের একটি খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ময়নুলকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। তবে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ উদ্ধার হওয়ায় তারা পথিমধ্যে রংপুরে ফিরে যান। নৌকা থেকে পড়ে যাওয়া ছেলে মাহিদ সুস্থ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর