বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

স্টাফ রিপোর্টার / ৯৬ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এর আগে পাবলিক লাইব্রেরী চত্বর একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলার সকল ইমারত নির্মাণ ও রংমিস্ত্রী শ্রমিকরা অংশ নেয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু।
গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানী, শ্রমিক নেতা অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম, জেলা সদস্য সাইফুল ইসলাম, সুমন মিয়া প্রমুখ।
বক্তারা জানান, একটি কুচক্রি মহলের কারণে গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারা দীর্ঘ বছরের পর বছর সংগঠনকে কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু আজ সাধারণ সদস্যদের উৎসাহ্য উদ্দীপনার মধ্যে সকল সদস্য একত্রিত হয়ে পুনরায় সংগঠনটিকে শক্তিশালী ও সচল করে শ্রমিক অধিকার আদায়ের জন্য সাধারণ সভার আয়োজন করা হয়। সভাশেষে মমতাজুর রহমান বাবুকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে উক্ত কমিটি নির্বাচনের ব্যবস্থা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর