বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার / ১২৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ অপরাহ্ন

হিন্দু ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা ও পূজাঅন্তে প্রসাদ বিতরণ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। জেলা কালীবাড়ি মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
শোভযাত্রার উদ্বোধন করেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার। অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন গোপাল পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক বিমল সরকারেরে সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমঙ্গল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিরতী রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, প্রফেসর সমীরন কুমার সরকার, ইসকন জেলা সাধারন সম্পাদক বিমল সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাপ্পা সাহা, প্রমতোষ সাহা, সংগঠনের সদর উপজেলা সাধারণ সম্পাদক অভিজিত দাস অভি, মানিক চৌহান, অর্জুন রায়, নরৎ চন্দ্র ব্রহ্মচারী, রাকেশ কুমার দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব রঞ্জন সাহা।
বক্তারা বলেন, আমরা পবিত্র জন্মাষ্টমী উদযাপনের জন্য এখানে সমবেত হয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে অবতার রূপে ঈশ্বর পৃথিবীতে আবির্ভূত হন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার মাধ্যমে আমাদের কর্মের শিক্ষা দিয়েছেন। তিনি শিখিয়েছেন কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় এবং অহংকার ত্যাগ করে মানবতার কল্যাণে কাজ করা যায়। বর্তমান সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করা অত্যন্ত জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর