বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

জমির সীমানা নিয়ে বিরোধে হুমকি-ভয়ভীতির অভিযোগ, গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল এলাকায় জমি দখলের চেষ্টা, সীমানা খুঁটি উপড়ে ফেলা এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন একই এলাকার মো. আমিনুল ইসলাম (৫৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মো. শরিফুল হক সিদ্দিকী ওরফে মুকুল মিয়া, জহুরুল হকসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

অভিযোগকারীর দাবি, বিরোধপূর্ণ জমিতে তাদের অংশ রয়েছে দাবি করে অভিযুক্তরা বিভিন্ন সময় জমির সীমানা খুঁটি দিয়ে জমি দখলের চেষ্টা করে আসছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তাদের কার্যক্রম বন্ধ করেননি। সর্বশেষ গত ২৯ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা দা, কুড়াল ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারীর জমিতে প্রবেশ করে সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় আমিনুল ইসলামের ছোট ভাই মো. আতীকুর রহমান (৩৫) প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মারধরের জন্য উদ্যত হয় বলেও অভিযোগে বলা হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন বলে অভিযোগকারীর দাবি।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা জমি দখল করে নেওয়া, বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং আর্থিকভাবে সর্বস্বান্ত করার হুমকি দিয়ে আসছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেছেন আমিনুল ইসলাম। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর