বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১১৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। এ সময় রাসেল মিয়া (৩০) নামে একজনের বসতবাড়ি থেকে একটি সুইচ গিয়ার চাকু, লোহার শাবল, লোহার চেইন, কুড়ালসদৃশ অস্ত্র ও স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

পরে রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রীজরোড কালীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়ি থেকে একটি ধারালো লোহার ছোরা ও লোহার বাটযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তাররা এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপরাধ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর