বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

ফুলছড়িতে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজন পালিয়ে গেছে

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন জানালা দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ফুলছড়ি থানার উদাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় উত্তর কাঠুর গ্রামের রেজা মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে শয়নকক্ষের ভেতর ইয়াবা সেবনরত অবস্থায় মোঃ রেজা মিয়া (৩৯) ও মোঃ আয়নাল হক (৪০)-কে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আনারুল ইসলাম (৩৫) নামে অপর একজন জানালা দিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে আটক রেজা মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা ৫০ পিস ইয়াবা এবং আয়নাল হকের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৯, তারিখ-২৯ আগস্ট ২০২৬।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর