গাইবান্ধা পৌরসভার সবুজপাড়া সান্দারপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ টিম।
শুক্রবার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
অভিযান চলাকালে মাদকদ্রব্য উদ্ধার বা কাউকে আটক করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।