বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৬০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফুয়াদ মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফুয়াদ মিয়া আরাজী জামালপুর গ্রামের ফুল মিয়ার নাতি ও রুপিয়া বেগমের ছেলে।

স্বজনরা জানান, শিশু ফুয়াদ মিয়া তার মায়ের সাথে দীর্ঘদিন ধরে নানাবাড়িতে বসবাস করে আসছে। বৃহস্পতিবারে বিকেলে ফুয়াদ মিয়া নানাবাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে নিখোঁজ হয় সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশের রফিকুল ইসলামের পুকুরে ফুয়াদ মিয়ার লাশ ভাসতে দেখা যায়।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, আরাজী জামালপুর গ্রামের এক শিশুর মৃত্যুর খবর লোকমুখে শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর