বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সাদুল্যাপুরে বিয়ের আশ্বাস দিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ : মামলা দায়ের

স্টাফ রিপোর্টার / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা। মামলায় বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ, শারীরিক সম্পর্ক স্থাপন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম হাবিবুর রহমান।
এর আগে মঙ্গলবার রাতে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও আরেক ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন ভুক্তভোগী (৩৩)। তিনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ার সুবাদে চেয়ারম্যান রবিউল ইসলামের সঙ্গে ওই শিক্ষিকার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন চেয়ারম্যান। পরে বিয়ের কথা উঠলে বিভিন্ন কৌশলে তা এড়িয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, চেয়ারম্যানের সহযোগী ছালেহীন আকন্দ গোপনে ছবি তুলে তা বিকৃত করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেন। একইসঙ্গে ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে সই নেন। এছাড়া বিয়ের খরচের কথা বলে শিক্ষিকার কাছ থেকে ব্যাংক ঋণের মাধ্যমে তিন লাখ টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকার দাবি, চেয়ারম্যানের বিয়ের আশ্বাসে তিনি তার প্রথম সংসার ভেঙে দেন। ওই সংসারে তার দুটি সন্তান রয়েছে। পরে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তিনি প্রথমে থানায় অভিযোগ করেন। মামলা গ্রহণ না করায় গত ১৬ আগস্ট আদালতের শরণাপন্ন হন। শুনানি শেষে আদালত থানাকে মামলা হিসেবে অভিযোগটি গ্রহণের নির্দেশ দেন।
এদিকে, অভিযোগ প্রকাশ্যে আসার পর সংবাদ সম্মেলন করে সব অভিযোগ অস্বীকার করেন চেয়ারম্যান রবিউল ইসলাম। তিনি নিজেকে ‌‘নির্দোষ’ দাবি করে ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুর রহমান বলেন, ধর্ষণ, প্রতারণাসহ বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর