বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ৫১ বোতল বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারে অভিযান চালিয়ে ৫১ বোতল বিদেশি মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা।

বুধবার কামারজানি বাজারের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকার গোলাম মওলার ছেলে মো. আবুল কালাম (৪৫) এবং দক্ষিণ আইনালের তাড়ী এলাকার সাইদুর রহমানের ছেলে মো. সবুজ মিয়া (২৮)।

প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল কামারজানি বাজারের বটতলা এলাকায় আবুল কালামের নিজ দখলীয় টিনের ছাউনি ও বাঁশের বেড়াযুক্ত পশ্চিমমুখী মুদির দোকানের ভেতরে অভিযান চালায়। এ সময় দোকানের উত্তর ও পশ্চিম পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ভারতীয় অ্যালকোহলযুক্ত ‘Ice Vodka’ নামীয় বিলাতি মদ ২২ বোতল, ‘Mc Dowell’s No1’ নামীয় বিলাতি মদ ১৯ বোতল এবং ‘Ember Gold’ নামীয় বিলাতি মদ ১০ বোতল। এসব মদের মোট পরিমাণ ১৭ হাজার ৮৭৫ মিলিলিটার। এছাড়া একটি সাদা রঙের জিপারযুক্ত পলি ব্যাগ থেকে অ্যামফিটামিনযুক্ত ‘ইয়াবা’ নামীয় ১০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রেস রিলিজ অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের স্থানীয় অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর