বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সাদুল্লাপুরে অবৈধভাবে সার মজুত রাখায় সাবেক চেয়ারম্যানকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ৭৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের গুদামে অবৈধভাবে সার মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। সোমবার রাতে উপজেলার বনগ্রাম এলাকার ওই গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান তিনি। গুদামটির মালিক বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিন সরকার।

সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন মোবাইল ফোনে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক চেয়ারম্যান শাহিন সরকারের গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদামে অবৈধভাবে মজুত রাখা অতিরিক্ত সার জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে রয়েছে ইউরিয়া ১৩ বস্তা, ডিএমপি ১৬ বস্তা, টিএসপি ১৩ বস্তা, পটাশ (এমওপি) দুই বস্তা ও জিপসাম ২৮ বস্তা। এসব সারের মূল্য প্রায় ৫৬ হাজার ৭০০ টাকা।

জসিম উদ্দিন বলেন, গুদামের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দ করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রেখে দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য বলেন, ‘অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী। আমরা সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছি। জব্দ করা সার পরে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর