সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুত করে রাখার দায়ে কুঞ্জ ট্রেডার্স নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় কুঞ্জ ট্রেডার্সে সার মজুতের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও ঈফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর