বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সাঘাটায় বিয়ের দাবিতে বিধবা প্রেমিকা সাবেক মেম্বার ফটিকের বাড়ীতে

স্টাফ রিপোর্টার / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

প্রেমের মিষ্টি কথায় এতদিন আকাশ-কুসুম স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু শুভ পরিণয়ের ডাক আসতেই একেবারে ‘চম্পট’! ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামে। সেখানে বিয়ের দাবিতে সাবেক ইউপি সদস্য ফটিকের বসতভিটায় অনশনে বসেছেন তার বিধবা প্রেমিকা। আর প্রেমিকার আগমন টের পেয়ে ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে চম্পট দিয়েছেন সাবেক এই জনপ্রতিনিধি।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বিধবা নারীর সঙ্গে প্রেমের নামে ‘স্বামী-স্ত্রী’র মতো সম্পর্ক গড়ে তোলেন সাবেক মেম্বার ফটিক। সংসারের আশা দেখিয়ে মধুর দিন কাটলেও বিপত্তি বাধে বিয়ের কথা তুলতেই। ফটিক সাফ জানিয়ে দেন-প্রেম চলবে, কিন্তু বিয়ের পিঁড়িতে বসা চলবে না।
​প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সোমবার সকালে সরাসরি ফটিকের বাড়িতে গিয়ে ওঠেন ওই নারী। আকস্মিক প্রেমিকাকে দরজায় দেখে ঘাবড়ে যান ফটিক। অভিযোগ রয়েছে, প্রেমিকার দাবি মানা তো দূর, উল্টো তাকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা মেরে দ্রুত সটকে পড়েন তিনি।
ঘটনার নাটকীয়তা এখানেই শেষ নয়! নিজের পিঠ বাঁচাতে ফটিক উল্টো সাঘাটা থানায় গিয়ে ওই নারীকে বাড়ি থেকে সরানোর জন্য অভিযোগ ঠুকে দেন। তবে ‘হিতে বিপরীত’ হতে বেশি সময় লাগেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাক্ষ্য এবং ওই নারীর বক্তব্য শুনে ঘটনার সত্যতা পায়। ফলে ফটিকের আশা ভেস্তে দিয়ে পুলিশ ওই নারীকে তার বাড়িতে অবস্থানের ব্যবস্থা নিশ্চিত করেই ফিরে আসে।
এদিকে সাবেক মেম্বারের এই ‘প্রেম ও পলায়ন’ পর্ব দেখতে দিনভর ফটিকের বাড়িতে শত শত উৎসুক নারী-পুরুষের ভিড় জমে যায়। গ্রামজুড়ে এখন একটাই আলোচনা—তালা মেরে পালিয়ে আর পুলিশ ডেকেও শেষ রক্ষা হলো না প্রেমিক ফটিকের!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর