বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা, প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার / ৯৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

‘দৈনিক স্বদেশ বিচিত্রা’ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মাহমুদুল হাবীব রিপনের ওপর মাদক ব্যবসায়ীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাইবান্ধা প্রেসক্লাব।

গণমাধ্যমকর্মী মাহমুদুল হাবীব রিপনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুর গ্রামে। একই এলাকার সোনা মিয়ার ছেলে মেহেদী হাসান পাপুল ইয়াবা ট্যাবলেটসহ গত ১৫ জুলাই ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে খবর প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের জের ধরে জামিনে মুক্তিপ্রাপ্ত মেহেদী হাসান পাপুল ১৪ আগস্ট সকালে সাংবাদিক মাহমুদুল হাবীব রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করে। জীবন বাঁচাতে রিপন দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে ওইদিন সন্ধ্যায় পাপুল ও তার সঙ্গীরা সাংবাদিক রিপনের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি জিডি করা হয়েছে। তবে অভিযুক্ত পাপুল এখনও গ্রেফতার হয়নি।

গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমর্কীদের নিরাপত্তার জন্য মাদক ব্যবসায়ী মেহেদী হাসান পাপুল অবিলম্বে আইনের আওতায় নেয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর