বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে অবস্থান, অবশেষে প্রেমিকের সঙ্গে বিয়ে

স্টাফ রিপোর্টার / ৫৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অবস্থান নেওয়া তরুণী সুরভির সঙ্গে অবশেষে ওই যুবকের বিয়ে হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সৌদি প্রবাসী যুবক রাশেদুল ইসলাম রায়হানের বাড়িতে রাত আনুমানিক ১২টার দিকে অবস্থান নেন সুরভি নামে ওই তরুণী। এ সময় তার হাতে বিষের বোতল ছিল বলে স্থানীয়রা জানান।
সুরভির দাবি ছিল, রাশেদুল ইসলাম রায়হানের সঙ্গে তার দীর্ঘ প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পরও বিয়ে না করায় তিনি বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে অবস্থান নেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে রায়হানের বাড়ির সামনে স্থানীয় লোকজন জড়ো হন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে উভয় পরিবারের সম্মতিতে সুরভি ও রাশেদুল ইসলাম রায়হানের বিয়ে সম্পন্ন হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, বিয়ের আগে সুরভির করা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কসহ অন্যান্য দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এর আগে জানিয়েছিলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর