সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে নিহত ৯ শ্রমিকের মধ্যে দুইজনের বাড়ি গাইবান্ধায়

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৯ শ্রমিকের মধ্যে গাইবান্ধার দুইজন রয়েছেন।

শুক্রবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

‎গাইবান্ধার নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে মো. রানা মিয়া (২৪) ও সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হলুদিয়া গ্রামের মো. রানা মিয়ার ছেলে মো. খোকন মিয়া। তারা দুজনই দীর্ঘদিন ধরে জাহাজভাঙা ইয়ার্ডে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাংক কাটার সময় হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ঘটনাস্থল ও চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জাহাজভাঙা ইয়ার্ডে কাজ করছিলেন রানা ও খোকন। জীবিকার তাগিদে দূরে গিয়ে কাজ করতে গিয়ে এভাবে প্রাণ হারাবেন তা মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। দুই তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর