গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ার বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের জামলারজান ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনজুয়ার বেগম উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গ্রামের নুরুজ্জামান মিয়ার স্ত্রী।
স্থানীয়দের রবাত দিয়ে ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, ওই সময় আনজুয়ারা বেগম তার একটি ছাগল মাঠে ছেড়ে দিয়ে রাস্তার পাশে বসেছিলেন। এসময় সাদুল্লাপুর অভিমুখের একটি দ্রতগামী মোটরসাইকেল তাকে ধাক্কায়। এতে মারাত্নক গুরুতর হলে স্বজনরা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক আনজুয়ারা বেগমকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার এসআই সুজন সরকার বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়। এ দুর্ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।