বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধ ইটভাটার ভেঙে দিল প্রশাসন

স্টাফ রিপোর্টার / ১৪৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:২৮ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পরিবেশ ও সংশ্লিষ্ট আইন অমান্য করে পরিচালিত দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলায় অভিযান চালিয়ে ইটভাটা দুটির স্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়।

অভিযানে M/S R & S Bricks, যার মালিক রেজাউল হক প্রধান এবং M/S SIB Bricks, যার মালিক শরীফুল আলম—এই দুটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইটভাটা দুটির বৈধ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে আইনগত বাধ্যবাধকতা না মেনে কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইটভাটার বিভিন্ন স্থাপনা ও কার্যক্রমের অবকাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সেখানে পুনরায় অবৈধভাবে ইট উৎপাদন করা না যায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি আইন ও বিধিবিধান বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর