গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় মোঃ শাহাজাদা সরকার (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে টেবিলের ড্রয়ার থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটের ওজন ১৩ দশমিক ৫ গ্রাম।
গ্রেপ্তার শাহাজাদা সরকার সাহেবগঞ্জ গ্রামের মৃত আছালত জামান সরকারের ছেলে।পরে তাকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়েছে।