বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি তারা মিয়া নামের একজন নিহত

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে তীব্র বাতাসের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোজাম্মেল হক তারা মিয়া (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার উপজেলার কাতলামারী জোনাকির মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক তারা মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চরে আবাদি জমি দেখতে তারা মিয়াসহ চারজন একটি নৌকায় করে জোনাকির মোড় থেকে রওনা হন। নদীর মাঝপথে হঠাৎ তীব্র বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তারা মিয়া নিখোঁজ হন।
ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাশুক রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাইবান্ধায় ডুবুরি দল না থাকায় রংপুর থেকে ডুবুরি দল আনা হয়। প্রায় ছয় ঘণ্টা পর তারা মিয়ার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর