বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সুন্দরগঞ্জে চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে চোরাই সন্দেহে দুই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) গ্রামের একটি ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের খবির উদ্দিনের ছেলে মোঃ শাকিল মিয়া (২৫) এবং কুঠিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মোঃ সোহেল রানা (৩৫)।

সুন্দরগঞ্জ থানা পুলিশ জানায়, বুধবার বিকেলে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) গ্রামের একটি কাঁচা রাস্তার পাশে চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে অবস্থান করছেন। পরে পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে স্থানীয়রা দুই ব্যক্তিকে মোটরসাইকেল চোর সন্দেহে আটক করে রাখার কথা জানায়। এ সময় অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।

পরে পুলিশ স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটক শাকিল ও সোহেলকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা সুন্দরগঞ্জের সর্বানন্দ এলাকা থেকে মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে আসার কথা স্বীকার করেন। তবে মোটরসাইকেল দুটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি কালো-টিয়া রঙের Honda Hornet 160R এবং একটি কালো-নীল রঙের TVS Apache RTR 150 মোটরসাইকেল জব্দ করে। উদ্ধার করা মোটরসাইকেল দুটির আনুমানিক মূল্য যথাক্রমে ১ লাখ ৮০ হাজার ও ১ লাখ ৩০ হাজার টাকা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ জানান, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর