বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

পলাশবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার / ১০২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফ্যামিলি কার্ড শুমারির রেজাল্ট অনিয়মের অভিযোগে ততৎক্ষনিক পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।
সোমবার রাতে পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল শেষে পলাশবাড়ী চৌমাথায় সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচী পালন করে। এতে ছাত্রদলের নেতাকর্মীরা সহ নিয়োগ বঞ্চিত প্রার্থীরা অংশ নেয়।
এসময় উত্তেজিত দলীয় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন,জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামিম রেজা,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন,শ্রমিক দলের সদস্য সচিব দুলাল, পৌর জাসাসের আহবায়ক আল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা, নিয়োগ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল, গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা’র অপসারণের দাবী জানিয়েছেন। একই সঙ্গে তথ্য সংগ্রহকারি ও সুপাভাইজারদের নিয়োগ বাতিল করা না হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবীতে লাগাতার কর্মসূচী পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামীকাল ১১ আগস্ট মঙ্গলবার একই দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচী ঘোষনা করেছে ছাত্রদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর