বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

পলাশবাড়ীতে ভূমিহীন ব্যক্তি অবৈধভাবে সম্পদের মালিক, দুদকে অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৮৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভূমিহীন পরিচয়ের এক ব্যক্তি অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন—এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার, জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সম্প্রতি দুদকের রংপুর বিভাগীয় সমন্বিত কার্যালয়ের পরিচালকের কাছে এ অভিযোগ দাখিল করেন পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, একই গ্রামের মো. ওয়াজেদ মিয়া, পিতা—মৃত মকবুল হোসেন, নিজেকে ভূমিহীন হিসেবে পরিচয় দিলেও তিনি সুন্দরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করে নামমাত্র মূল্যে প্রায় ৪/৫ বিঘা জমি ক্রয় করেছেন বলে অভিযোগকারীদের দাবি। পরবর্তীতে ওই জমিতে বিপুল অর্থ ব্যয়ে একটি বাড়ি নির্মাণ এবং বাড়ির বারান্দা ইউনিয়ন পরিষদের রাস্তার ওপর নির্মাণের অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে তারা বাধা দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার হুমকি দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে অর্থ উপার্জন করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা করার অভিযোগও রয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, ওয়াজেদ মিয়া স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে অভিযোগকারীদের জমি জোরপূর্বক ক্রয়ের চেষ্টা করছেন। জমি বিক্রি করতে রাজি না হলে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে এলাকায় মাঝেমধ্যে ঝগড়া-বিবাদের সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীরা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের কাছে আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত ওয়াজেদ মিয়া মিথ্যা বলে দাবী করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর