বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার / ১১২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহানুর রহমান শুভ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেলে নাকাইহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহানুর রহমান উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের কাফি মিয়ার ছেলে। সে নাকাইহাট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে বড়দহ সেতুর দিকে যাচ্ছিল। এ সময় একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কায় তিনজনই ছিটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথেই শাহানুর রহমান মারা যায়। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় দুজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর