বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়াসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

স্টাফ রিপোর্টার / ১০৩ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ২:০২ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনসহ বিভিন্ন মামলায় একদিনে মোট সাতজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার ১৫ নম্বর শিবপুর ইউনিয়নের শ্রীমুখ স্ট্যান্ড বাজারে শ্রীমুখ কেশবপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মো. উজ্জল মণ্ডলের চায়ের দোকানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার মালঞ্চা গ্রামের গোলাম আজম প্রধানের ছেলে আল আমিন প্রধান (৪২), ভাগকাজি গ্রামের মেহেদুল ইসলাম সরকারের ছেলে সোহেল সরকার (৩০) এবং বারটিকরী গ্রামের ফুল মিয়া মৃধার ছেলে কাওসার মৃধা (২২)।
অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও একই দিনে বিভিন্ন মামলায় আরও চারজনকে আটক করে পুলিশ। সব মিলিয়ে একদিনে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অনলাইন জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত সাতজনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর