বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪২৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

গাইবান্ধার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোস্তম আলী মন্ডলের ওপর সংঘবদ্ধ মব সৃষ্টি, হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন বাপ্পি হোসেন (২২), পিতা—মো. রাজা মিয়া, সাং-দক্ষিণ হরিনসিংহা (রেলগেট বাজার), পিয়ারাপুর, বোয়ালী, গাইবান্ধা এবং মো. শহিদ মিয়া (২২), পিতা—মো. সবুর আলী, সাং-পিয়ারাপুর, বোয়ালী, গাইবান্ধা। তারা উভয়েই মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জুন ২০২৬ তারিখে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে উসকানি দিয়ে একদল যুবক পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে প্রবেশ করে সংঘবদ্ধ মব সৃষ্টি করে। এ সময় তারা প্রধান শিক্ষককে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়, মারধর করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে।

ঘটনার পর প্রধান শিক্ষক গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে গাইবান্ধা সদর থানা মামলাটি রেকর্ড করে তদন্ত শুরু করে। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩০৭ (হত্যাচেষ্টা), ৩৫৫, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে। তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মামলার দুই এজাহারভুক্ত আসামি বাপ্পি হোসেন ও শহিদ মিয়াকে গ্রেপ্তার করে গাইবান্ধা সদর থানা পুলিশ।

সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া দুই যুবককে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে। ঘটনার নেপথ্যে পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের কোনো সহকর্মী, স্থানীয় কোনো প্রভাবশালী ব্যক্তি বা কতিপয় দুর্বৃত্তের সম্পৃক্ততা রয়েছে কি না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তাদের মতে, প্রয়োজন হলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল পরিকল্পনাকারী, উসকানিদাতা এবং সহযোগীদের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

শুক্রবার গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর