বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার সাদুল্লাপুরে মৃত্যুর ৭৭ দিন পর কবর থেকে বৃদ্ধের মরদেহ উত্তোলন

স্টাফ রিপোর্টার / ২৫৯ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে তৈয়ব আলী সরকার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যুর প্রায় ৮০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার নলডাঙ্গা কেন্দ্রীয় কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বড় মেয়ে মোছা. কহিনুর বেগম বাদী হয়ে তার ছোট বোন রহিমা বেগম, ভাগ্নি সুমাইয়া আক্তার, ভাগ্নিজামাতা হামিদুল ইসলাম, নলডাঙ্গা শাখার ব্যাংক ম্যানেজার সোহাগ মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি সাদুল্লাপুর থানায় এজাহার (এফআইআর) হিসেবে রেকর্ড করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, অসুস্থতার সুযোগ নিয়ে তৈয়ব আলী সরকারের ব্যাংক হিসাব থেকে চুরি হওয়া চেকবই ব্যবহার করে ১৭ লাখ ৭২ হাজার ৬৩৮ টাকা আত্মসাৎ করা হয়। পরে ওই অর্থ আত্মসাতের ঘটনা গোপন রাখা এবং সম্পত্তি দখলের উদ্দেশ্যে ২০২৩ সালের ১৯ মে রাতে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে দ্রুত দাফন সম্পন্ন করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে কাফনের কাপড়ে রক্তের দাগ দেখতে পাওয়া এবং ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাতের তথ্য প্রকাশ্যে আসার পর নিহতের বড় মেয়ে আদালতের শরণাপন্ন হন।

আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে, সাদুল্লাপুর থানার এসআই রিপন, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর