বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:২০ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক কিশোর রামিম মিয়াও আহত হয়েছেন।

মঙ্গলবার উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকার করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল হামিদ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের কলেরকুয়া এলাকার বাসিন্দা। আহত রামিম মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘ঘটনার সময় নিহত ওই ব্যক্তি জহুরুলের মোড় নামক এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত হন চালক মো. রামিম মিয়াও। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মো. আব্দুল হামিদকে মৃত ঘোষণা করা হয়। আহত রামিম মিয়া চিকিৎসাধীন রয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর