বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২১৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের গাঁজা জব্দ করা হয়।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন বরগুনা জেলার বেতাগী থানার বুড়া মজুমদার (গানাবাড়ী) এলাকার মৃত হাছেন আলীর ছেলে মো. ফরিদ হোসেন (৪৫)।
এজাহার সূত্রে জানা যায়, খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় দাড়িয়াপুর-গাইবান্ধা সড়কে একটি নম্বরবিহীন সিএনজিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা ফরিদ হোসেনের কোলের ওপর রাখা একটি নেভি-নীল রঙের ট্রাভেল ব্যাগ থেকে সাদা পলিথিন ও স্কচটেপে মোড়ানো ১ দশমিক ৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
পরে অধিদপ্তরের ডিজিটাল ওজন যন্ত্রে গাঁজার ওজন নিশ্চিত করে তা জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য ৫ গ্রাম গাঁজার নমুনা সংরক্ষণ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ফরিদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর