সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

স্টাফ রিপোর্টার / ২৩৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।
রবিবার সকালে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এসময় সরকারি ওষুধ সাধারণ রোগিদের না দেওয়ার অপরাধে তিনি দুইজনকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। তারা হলেন, উপ-সহাকরী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা.জিল্লুর রহমান।
জানা যায়, সকাল ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে আসেন। তাৎক্ষনিক একজন কুকুরের কামড়ে আহত এক রোগির সাথে তার দেখা হয়। তিনি ওই রোগির কাছে জানতে চান জলাতঙ্কের ভ্যাকসিন কোথায় পেলেন। পরে ওই রোগী মন্ত্রীকে জানান, ১ হাজার ৩০ টাকা দিয়ে বাহির থেকে কিনে আসছেন।
পরে মন্ত্রী হাসপাতাল তত্বাবধায়কের কাছের জানতে চান, সরকারি অ্যান্টিবায়টিক ভ্যাকসিন হাসপাতালে থেকেও কেন সরবরাহ করা হয় না।
রোগীর স্বজনরা জানায়, সকালে এক নারীকে কুকুর কামড় দেয়। পরে ওই নারী ভ্যাকসিন দিতে হাসপাতালে আসেন। এসময় হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই। বাহির থেকে কিনতে আনতে হবে। তাই তারা বাহির থেকে কিনে আনেন। তাৎক্ষনিক স্বাস্থ্য মন্ত্রী হাসাপাতালে উপস্থিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর