বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ গণমিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার / ১৮৫ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর শহীদ মিনারে শনিবার বিকেলে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলে অংশ নেয়ার জন্য নেতৃবৃন্দরা গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতের সাত উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম সরকার এমপি।
জামায়াতে ইসলামীর জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি মো. ফাহিম মন্ডল, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত গাইবান্ধা পৌরসভা মেয়র প্রার্থী ফয়সাল কবির রানা, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান প্রমুখ।
এছাড়া সমাবেশে গাইবান্ধা পৌর জামায়াতের আমীর অধ্যাপক এ.কে.এম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মন্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রæত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান। বক্তারা বলেন, বিএনপি সরকার ফ্যাসিস্ট সরকারের মত দেশ পরিচালনা করতে চায়। এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম নিতে দেয়া হবে না। তারা বলেন, একই দিনে জাতীয় সংসদ ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়। তারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার গঠন করে এখন গণভোট মানতে চায় না। বক্তারা আরও বলেন, জরুরীভাবে সংসদে উপস্থাপন করে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর